বন্যাকবলিত এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং সহযোগিতা অব্যাহত রেখেছে। আওয়ামী সরকার জনগণের পাশে না দাঁড়িয়ে কথিত উন্নয়ন প্রকল্পের নামে লুটপাটে মহাব্যস্ত। হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সহযোগিতায় বিএনপি অতীতের মত পাশে এসে দাঁড়িয়েছে। আগামীতেও দলমত নির্বিশেষে সকল জনসাধারণের পাশে বিএনপি থাকবে। ২৬ জুন সকাল ১০টায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে হাটহাজারী পৌরসভার ৯নং ওয়ার্ডে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল এসব কথা বলেন। 



এসময় বক্তব্য দেন হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, পৌরসভা বিএনপি আহবায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দীন চেয়ারম্যান, ডা. রফিকুল আলম চৌধুরী, সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক শুক্কুর মেম্বার, জাসাস উত্তর জেলা সভাপতি কাজী সাইফুল টুটুল, হাটহাজারী যুবদলের আহবায়ক ফখরুল হাসান, সদস্য সচিব নুরুল কবির তালুকদার, জেলা সেচ্ছাসেবক দল নেতা মির্জা এরশাদ, জেলা যুবদল নেতা এমরান চৌধুরী, নাছির তালুকদার, আবদুল কাদের, পৌরসভা যুবদলের আহবায়ক মীর্জা এমদাদ, সদস্য সচিব হেলাল উদ্দীন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আকবর আলী, সদস্য সচিব মো. আলাউদ্দীন তালুকদার পৌরসভা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইলিয়াস মেহেদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আলাউদ্দীন মহসিন, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহবায়ক তকিবুল হাসান চৌধুরী তকি প্রমুখ।